কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মণ্ডলভোগ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শামসুদ্দিন (৩৮) খুন হন। আহত ব্যক্তিদের মধ্যে টেঁটাবিদ্ধ কুদ্দুছের অবস্থা অশঙ্কাজনক।আহত অন্য ব্যক্তিরা হলেন: মঞ্জিল, বাচ্চু মিয়া, তাহের উদ্দিন, আফজল, আবু তাহের, শহীদ, শাহাদাত হোসেন ও জালাল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।সরেজমিনে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে জসিম নামের এক ব্যক্তিকে মারধরের বিষয়টি মীমাংসার জন্য একটি গ্রাম্য সালিসকে কেন্দ্র করে লোকজন জড়ো হয়। এরই মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হুমায়ুন গ্রুপের লোকজন প্রতিপক্ষের ওপর রামদা, বল্লম, ছুরি নিয়ে হামলা চালায়। এতে মৃত আফতাব উদ্দিনের ছেলে শামসুদ্দিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শামসুদ্দিনের বাড়ি চান্দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে। এ সময় প্রতিপক্ষের লোকজন ২৫-২৬টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।শামসুদ্দিনের স্ত্রী নাছিমা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মণ্ডলভোগ গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘হুমায়ুন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আমার বাড়িসহ গ্রামের ২৫-২৬টি বাড়িসহ দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।’হুমায়ুন কবীর মুঠোফোনে বলেন, ‘সন্ত্রাসীরা যখন আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে, তখন আমাদের ছেলেরা তাদের প্রতিহত করে। বিগত সরকারের আমলে তারা আমার বাড়িঘর ভাঙচুর করে আমাদের নামে মিথ্যা মামলা করে হয়রানি করেছে।’কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আবুল কালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।