কটিয়াদীতে মাছের হাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুড়িখাই বার আউলিয়ার অন্যতম হজরত শাহ্ শামসুদ্দিন আউলিয়া বুখারী (রহ.) ওরস উপলক্ষে সাত দিনব্যাপী ফকিরি মেলায় বিশাল এলাকাজুড়ে বসেছে মাছের হাট। বড় আকৃতির মাছের মধ্যে আছে: বোয়াল, চিতল, আইড়, রুই, কাতল, পাঙাশ, সিলভার কার্প, মাগুর। মেলায় চার শ থেকে পাঁচ শ মাছের দোকান বসেছে। বিক্রেতারা জানিয়েছেন, এবার মাছের দাম চড়া হলেও বিক্রি বেশ ভালো।