কটিয়াদীতে যুবককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পল্লী বিদ্যুতের এক কর্মীকে উত্ত্যক্ত করায় আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার জামষাইট গ্রামে।এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই চাকরিজীবী নারীকে আনোয়ার উত্ত্যক্ত করে আসছিলেন। বুধবার দুপুরে আনোয়ার পল্লী বিদ্যুৎ অফিসে এসে তাঁর খোঁজ নেন। তাঁকে না পেয়ে নিচে অপেক্ষা করতে থাকেন। অফিস ছুটির পর বাসায় ফেরার পথে আনোয়ার তাঁর পিছু নেন। এ সময় ওই নারীর স্বামী ও আশপাশের লোকজন তাঁকে আটক করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ওই শাস্তি দেন।