কটিয়াদীতে র‌্যাবের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গুলিতে আহত আবদুল করিম গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। করিমের বাড়ি কটিয়াদী উপজেলার আতর তুপা গ্রামে।করিমের (৪০) ছোট ভাই সেলিম মিয়া প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার করিমের লাশ তাঁদের কাছে সোপর্দ করার কথা। র‌্যাবের বিবরণ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার উত্তর চারিপাড়া এলাকায় জাল ডলার প্রতারক চক্রের সদস্যদের সঙ্গে র‌্যাবের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন করিম। এ ঘটনার পরদিন র‌্যাব বাদী হয়ে তাঁকেসহ তিনজনকে আসামি করে কটিয়াদী থানায় মামলা দায়ের করে। র‌্যাবের ভাষ্যমতে, করিম জাল ডলার প্রতারক চক্রের নেতা।