কটিয়াদীতে শিক্ষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে আনোয়ারুল কবির নামের এক স্কুলশিক্ষক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত সোমবার উপজেলা পরিষদসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে ওই শিক্ষককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় নসিব নামের এক যুবক। আহত শিক্ষককে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মনসুর আহমেদ বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একটি মুঠোফোন চুরির ঘটনার জের ধরে ওই হামলা করা হয়েছে।