কটিয়াদীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী থানার পুলিশ সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গাজীপুর জেলার শালনা থেকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গতকাল রোববার কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শালনা থেকে একটি মামলায় তিন বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত ওমর ফারুককে (৩৪) গ্রেপ্তার করেন।