কটিয়াদীতে স্কুলছাত্রী অপহূত, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৩) অপহরণের এক দিন পর ছেড়ে দেওয়া হয়েছে।ছাত্রীর পরিবারের অভিযোগ, গত রোববার সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কটিয়াদী পৌর সদরের বখাটে আরমান (২০) তার তিন-চারজন সহযোগীকে নিয়ে তাকে অপহরণ করে। পরে গতকাল সোমবার সকালে তাকে কুলিয়ারচর উপজেলার ছয়সুতী বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায় আরমান।কটিয়াদী থানার পুলিশ ছাত্রীটিকে উদ্ধার করে। তাকে কিশোরগঞ্জের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এ ঘটনায় স্কুলছাত্রীটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরমানসহ অজ্ঞাত পরিচয় দু-তিনজনকে আসামি করে মামলা করেছেন।