কটিয়াদীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কটিয়াদীর বনগ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবার দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামির আত্মীয়স্বজন। অভিযুক্ত নজরুল ইসলাম এখনো গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে রয়েছে ওই ছাত্রীর পরিবার। কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন স্কুলছাত্রী ও তার মা-বাবা জানান, কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার ওই ছাত্রী ১১ জুন বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী কাঁঠালতলী গ্রামের আবদুল হাসিমের ছেলে ধান ব্যবসায়ী নজরুল ইসলাম (৪০) আরও দুই সহযোগীর সহায়তায় তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গতকাল সোমবার কিশোরগঞ্জ বিচারিক আদালতে সে জবানবন্দি দিয়েছে।