কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী ভূঁইয়া।
সড়ক দুর্ঘটনায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী ভূঁইয়া।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই সপ্তাহ পর মারা গেলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী ভূঁইয়া (৭৮)। আজ বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ইদ্রিসের পরিবারের সদস্যরা জানায়, ইদ্রিস আলীর বাড়ি ইউনিয়নের চরবেতাল গ্রামে। বেশির ভাগ সময় তিনি বাইসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করতেন। ১৩ আগস্ট বাইসাইকেল দিয়ে তিনি বেতাল বাজারে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে তিনি ছিটকে দূরে পড়ে যান এবং গুরুতর আহত হন। প্রথমে তাঁকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সড়ক দুর্ঘটনায় আহত চেয়ারম্যান ইদ্রিস আলীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।