কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, অবরোধ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গতকাল মঙ্গলবার একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে। জানা গেছে, উপজেলার কালিয়াচাপড়া-নিকলী সড়কের নবারিয়া নামক স্থানে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান দুজন সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চান্দুপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ছফির উদ্দিন (৪০) ও একই ইউনিয়নের দিয়াকুল গ্রামের আবু মিয়া (৬০)। তাঁদের লাশ কিশোরগঞ্জের সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই সাইকেল আরোহীকে চাপা দেওয়ার পর পিকআপ ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।