কটিয়াদীতে হেলে পড়া ভবন ভাঙার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় একটি তিনতলা ভবন হেলে পড়েছে। গত শনিবার বিকেলে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানান। পরে উপজেলা চেয়ারম্যান মো. আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গুল নিঝুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ও কটিয়াদী পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভবনটির মালিক কটিয়াদী উপজেলার দড়ি চড়িয়াকোনা গ্রামের গিয়াস উদ্দিন। প্রায় ১৮ বছর আগে কটিয়াদী বাজারে তিনি ভবনটি নির্মাণ করেন। এর নিচতলা ভাড়া নিয়ে ব্যবসা করতেন আবু তাহের নামে এক ব্যক্তি। ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসনের নির্দেশে ভাড়াটে শনিবার ভবনটি ছেড়ে চলে যান।ভবনের মালিক গিয়াস উদ্দিন জানান, তিনি শিগগিরই ভবনটি ভেঙে ফেলবেন।