কটিয়াদীর হরিজন পল্লিতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামে গত রোববার রাতে হরিজন সম্প্রদায়ের তিনটি ঘরে ডাকাতি হয়েছে।এলাকাবাসী জানায়, মুখোশধারী ১৫-২০ জনের একদল ডাকাত গভীর রাতে চারিপাড়া হরিজন পল্লির তুলশি রবি দাসের ঘরে ঢোকে। তুলশিকে জিম্মি করে ডাকাতেরা পার্শ্ববর্তী মিথুন রবি দাস ও রবীন্দ্র রবি দাসের ঘরে ঢোকে। ডাকাতেরা ওই ঘরগুলো থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। ডাকাতদের হামলায় তুলশি রবি দাস আহত হয়েছেন।আচমিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।