কটূক্তি প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছাড়ব, ফের বললেন ছায়েদুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে কটূক্তির অভিযোগ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছাড়ার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের বোট ক্লাবে সামুদ্রিক মৎস্য দপ্তরের জরিপ জাহাজ আর ভি মিন সন্ধানীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ প্রতিক্রিয়া জানান।
নাসিরনগরে সংখ্যালঘুদের নিয়ে আপনার কটূক্তির অভিযোগের বিষয়টি কি—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমার রাজনৈতিক জীবন ৬৮ সাল থেকে। এই পর্যন্ত একটা হিন্দু যদি বলে আমি ...বলেছি, এখন আমি মন্ত্রিত্ব ছাড়ব। চ্যালেঞ্জ করলাম। এই চ্যালেঞ্জটুকু গ্রহণ করেন।’
এর আগে গত ৬ নভেম্বর মন্ত্রী ছায়েদুল হক সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন।