প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ আগস্ট নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মনির হোসেনকে (১৫) আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে বাড়ি থেকে আটক করে থানায় নেওয়া হয়। সে ওই উপজেলার বড় কাচনা গ্রামের হালিম সিকদারের ছেলে। গোসাইরহাট থানার ওসি মোফাজ্জল হোসেন বলেন, ১৫ আগস্ট সম্পর্কে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগ পেয়ে মনিরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।