কটেজ থেকে জিহাদি বই ও লোহার পাত জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের পাশের ব্যক্তিমালিকানাধীন নিঝুম নিশি কটেজ থেকে গতকাল মঙ্গলবার আটটি জিহাদি বই ও সাতটি লোহার পাত জব্দ করা হয়েছে। কটেজের ৩০২ নম্বর কক্ষের সামনে থাকা দুটি বস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কটেজের ৩০২ নম্বর কক্ষে রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সবুজ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. ফাহিম থাকেন। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তফা শাকের উল্লাহ জানান, দুই ছাত্রের সঙ্গে শিবিরের দায়িত্বশীল ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জিহাদি বইসহ লোহার পাত উদ্ধারের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন উদ্ধার অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।