কঠিন চীবরদান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের কঠিন চীবরদান উৎসব পালিত হয়েছে। গত বুধবার রাতে এ উপলক্ষে সংঘদান, অষ্ঠপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, শোভাযাত্রা, ধর্মীয়দেশনা, প্রদীপপূজাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। তালতলী উপজেলার রাখাইন-অধ্যুষিত মনুখেপাড়া গ্রামের ধর্মসুখ বৌদ্ধবিহারে চীবরদান উৎসবের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে মংচিন থানের সভাপতিত্বে সংঘনায়ক উওয়ারাচামি মহাথেরো ভিক্ষু পঞ্চশীল পাঠ করেন। এতে তালতলীর ১৩টি রাখাইন পিল্লর প্রবীণ ছয়জন ঠাকুর ছাড়াও উৎসবে কয়েক শ রাখাইন নারী-পুরুষ অংশ নেন।