কঠিন চীবরদান উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা বনবিহারে গত রোববার ও গতকাল সোমবার দুই দিনব্যাপী অনুষ্ঠিত কঠিন চীবরদান উৎসবে কয়েক হাজার বৌদ্ধধর্মাবলম্বী অংশ নেয়। বনবিহারে প্রজ্বালন করা হয় হাজার প্রদীপ, ওড়ানো হয় ফানুস।
গতকাল সকালে বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয়কাজ সম্পাদন করা হয়। সকালের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য বৌদ্ধমিশনের পরিচালক সুমনালংকার মহাথের। বিকেলে বিশ্বশান্তি কামনায় হয় ধর্মীয় আলোচনা। বক্তব্য দেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিহার পরিচালনা কমিটির সহসভাপতি চয়ন বিকাশ চাকমা, প্রজ্ঞাজ্যোতি ভান্তে। প্রধান ধর্মদেশক হিসেবে আলোচনা করেন নন্দপাল মহাস্থবির।