কঠোর কর্মসূচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যায্য দাবি আদায়ে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে ইউনিপেটু ইউ বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য সংগ্রাম পরিষদ। তা না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার পরিষদের জামালখানের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ আবেদন জানানো হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইউনিপেটু ইউ বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি অজিত দাশগুপ্ত। সভায় বক্তব্য দেন রোকসানা আক্তার, মোহাম্মদ জিয়া, আশুতোষ দত্ত, ইছাক মিয়া, সুকুমার দেব প্রমুখ।