কঠোর আন্দোলনের হুমকি নোমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি না দিলে প্রয়োজনে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় গতকাল শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন দরিদ্রদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি আবদুল্লাহ আল নোমান বলেন, সরকার ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে।