কঠোর কর্মসূচির হুমকি নোমানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতাদের মুক্তি না দিলে চট্টগ্রাম থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, দাবি না মানলে চলমান গণ-আন্দোলন অসহযোগ আন্দোলনে রূপ নেবে।
গতকাল শনিবার নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আবদুল্লাহ আল নোমান এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ ওয়াহিদুল আলমসহ অন্যরা।