কঠোর নিরাপত্তায় নিয়ন্ত্রিত নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব-পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে ইংরেজি নববর্ষ উদ্যাপন করেছে ঢাকাবাসী। রাজধানীর অভিজাত হোটেল-রেস্তোরাঁগুলোর সামনে ছিল গাড়ির দীর্ঘ সারি। তবে একাধিক পাঁচ তারকা হোটেলে ফোন করে জানা গেছে, গত বছরের তুলনায় এবার অতিথির সংখ্যা ছিল কম।গতকাল সন্ধ্যা থেকেই র‌্যাব-পুলিশ গুলশান-বনানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোয় তল্লাশি চৌকি বসায়। পরিচয় নিশ্চিত করেই এসব এলাকায় ঢুকতে দেওয়া হয়েছে। নববর্ষের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ছিল তরুণদের উল্লাসধ্বনি। আর প্রবেশ পথগুলোতে ছিল ক্যাম্পাসে ঢুকতে ইচ্ছুক তরুণ-তরুণীদের জটলা। এ সময় ক্যাম্পাসে ঢুকতে বাধা দিলে তাঁদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।গুলশান-বনানী ও বারিধারায় ঢোকার জন্য শুধু কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খোলা ছিল। তবে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে গুলশান ২ নম্বর মোড় পর্যন্ত সড়কে র‌্যাব-পুলিশের তিনটি তল্লাশি চৌকি ছিল। রাস্তায় যানবাহনের সংখ্যাও ছিল হাতেগোনা।রাত ১২টা বাজতে না-বাজতেই পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকার বিভিন্ন প্রান্তে আতশবাজি পোড়ানো হয়। বাসাবাড়ি থেকেই হইহুল্লোড় করে নববর্ষ উদ্যাপন করেছে মানুষ।