কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদনসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এ ধরনের কাজের কথা বলে অর্থ গ্রহণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন প্রভৃতি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত কাজ। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এ ধরনের কাজ সম্পন্ন হয়। এসব কাজের জন্য অর্থ আদায়ের বিধান নেই।