কড়াইল বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কড়াইল বস্তিতে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনে তিনজন মালিকের ১২টি কাঁচাঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ আহত হয়নি।