প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছরের কণিকা আক্তার। টাঙ্গাইলের আই-ডিয়াল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে সে। উচ্ছল স্বভাবের মেয়ে কণিকা দিনে দিনে মিইয়ে যাচ্ছে। চিকিৎসকেরা বলেছেন, কণিকা ঘাতকব্যাধি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি মাসে তার আধা ব্যাগ ‘বি পজেটিভ’ রক্ত দরকার। টাঙ্গাইলের সাতজন তরুণ-তরুণী স্বেচ্ছায় চক্রাকারে এই প্রয়োজন মিটিয়ে আসছেন। এর বাইরে কণিকার চিকিৎসায় প্রতি মাসে ব্যয় হয় মাত্র এক হাজার টাকা। কণিকার বাবা টাঙ্গাইল শহরে দিনমজুরির ভিত্তিতে কসাইয়ের কাজ করেন, মা গৃহকর্মী। দুজনের সামান্য আয় দিয়ে সংসার কষ্টেসৃষ্টে চলে। কিন্তু আদরের মেয়ের জন্য এই এক হাজার টাকা জোগাড় করা সম্ভব হয় না। তাই তাঁরা সমাজের হূদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রুমা আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর-১৯৬-১০১-৪৪২৯১, ডাচ্-বাংলা ব্যাংক, টাঙ্গাইল শাখা। বিজ্ঞপ্তি।