কণ্ঠশীলনের অন্তর্বর্তী কার্যকরী পরিষদ গঠিত
সাহিত্যের বাচিক চর্চা প্রতিষ্ঠান কণ্ঠশীলনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরী গত ৭ সেপ্টেম্বর কণ্ঠশীলনের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন। প্রতিষ্ঠানের কয়েকজন সদস্যের নানা অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। বিবৃতিতে তিনি বলেছিলেন, অচিরেই একটি অন্তর্বর্তী কার্যকরী পরিষদ গঠন করে প্রতিষ্ঠানের কার্যক্রম আবার শুরু করা হবে। সে পরিপ্রেক্ষিতে তিনি গঠনতন্ত্রে দেওয়া ক্ষমতাবলে কণ্ঠশীলনের বিদ্যমান কার্যকরী পরিষদ ভেঙে দিয়ে নয় সদস্যবিশিষ্ট অন্তর্বর্তী কার্যকরী পরিষদ গঠন করেছেন। এ পরিষদ শিগগিরই প্রতিষ্ঠানের সব কার্যক্রম শুরুর ব্যাপারে উদ্যোগ নেবে। পবিষদের আহ্বায়ক হলেন কাইয়ুম চৌধুরী। সদস্য ফওজিয়া মান্নান, এনায়েত কাজল, মনোয়ার আলী, মোস্তফা নুরুজ্জামান, রইসউদ্দীন আহমেদ, আবুল কাসেম, জহিরুল হক খান ও ফারহানা নিশাত সেহেলী। বিজ্ঞপ্তি