কত্ত বড় মাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৮ কেজি ওজনের এই বাঘাইড় মাছটির দাম হাঁকা হয়েছে ৪২ হাজার টাকা। ছবিটি আজ বুধবার বগুড়ার শেরপুর সড়কে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫৮ কেজি ওজনের এই বাঘাইড় মাছটির দাম হাঁকা হয়েছে ৪২ হাজার টাকা। ছবিটি আজ বুধবার বগুড়ার শেরপুর সড়কে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫-১০ কেজি নয়, এক্কেবারে ৫৮ কেজি ওজনের বিশাল এক মাছ। নাম বাঘাইড় মাছ।

মাছটি গতকাল মঙ্গলবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশিঘাট এলাকায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ে। এরপর সেটি বিক্রির জন্য আজ বুধবার নেওয়া হয় বগুড়া শহরে।

মাছ বিক্রেতা তারা মিয়া বিক্রির জন্য দাম হেঁকেছেন ৪২ হাজার টাকা। মাছটিকে বাজারে নেওয়ার পথে উত্সাহী মানুষের ভিড় ছিল বেশ। বাজারেও সবাই বেশ অবাক হয়ে মাছটি দেখতে আসেন। তবে শেষ পর্যন্ত মাছটি কে কিনেছেন, তা জানা যায়নি।