কথা না বলেই চলে গেলেন নিল ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি।

বেলা তিনটার দিকে নিল ওয়াকার নির্বাচন কমিশনে যান। তিনি শুধু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গেই কথাবার্তা বলেন। বৈঠকে অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন না। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে তিনি ফিরে যান। অপেক্ষমাণ সাংবাদিকেরা তাঁর সঙ্গে কথা বলার সুযোগই পাননি। নির্বাচন কমিশন থেকেও বৈঠক সম্পর্কে কিছু বলা হয়নি।

এর আগে গতকাল রোববার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়। বাংলাদেশে চলমান রাজনৈতিক অবস্থার প্রসঙ্গ টেনে ঢাকায় নিযুক্ত ইইউয়ের দূত উইলিয়াম হানা বলেছিলেন, এভাবে চলতে থাকলে তাঁরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবেন কি না, সেটা নতুন করে ভাবতে হবে। কারণ, এখানে নিরাপত্তার প্রশ্ন জড়িত।