কথা না শোনায় ছেলেকে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গ্রামে গত রোববার শান্ত (৮) নামের এক শিশুকে গলা কেটে হত্যা করেছেন তার বাবা। এ ঘটনায় পুলিশ শিশুটির বাবা জালাল হোসেনকে গ্রেপ্তার করেছে। তিনি পেশায় পান দোকানি।দুবলহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পলটু হোসেন জানান, সকাল সাতটার দিকে শান্ত তার বাবার অবাধ্য হয়ে পাড়ার সহপাঠীদের সঙ্গে খেলতে যায়। এতে তার বাবা ক্ষিপ্ত হয়ে তাকে ধরে এনে মারপিট করেন। একপর্যায়ে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন। ঘটনার সময় শান্তর মা আক্তারুন্নেছা পারিবারিক কাজে বাড়ির বাইরে ছিলেন।থানা হেফাজতে থাকাকালে জালাল হোসেন জানান, পারিবারিক আর্থিক অনটনের কারণে এমনিতেই তাঁর মাথা খারাপ ছিল। তার ওপর ছেলে কথা না শোনায় তিনি এ কাজ করেছেন।