কথা বলতে বলতে রেললাইনের ওপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় হাঁটছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফরিদ (৬০)। মোবাইলে কথা বলছিলেন তিনি। হয়তো পেছন থেকে আসা ট্রেনের শব্দ শুনতে পাননি। ঘটনা যা ঘটার, তা-ই ঘটল।

আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান ফরিদ। তিনি পুরান ঢাকার হোসনি দালান এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বানারী পশ্চিম পাড়ায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক বলেন, নিহত ফরিদ পুরোনো লোহা ক্রয়-বিক্রয় করতেন। তিনি এক পাশে ভ্যান রেখে মোবাইলে কথা বলতে বলতে রেললাইনের ওপার যাচ্ছিলেন। অসাবধান থাকার কারণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।