কথা রাখতে পারেনি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে বলে কথা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গতকাল মঙ্গলবার ইউপি নির্বাচনের শেষ ধাপের (ষষ্ঠ ধাপ) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। কথা রাখতে পারেনি ইসি।
২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে সরকারি দল মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকেরা অন্যদের মনোনয়নপত্র জমাদানে বাধা দিয়েছেন—বিএনপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, সামনের ধাপে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রাখা হবে। এরপর তিনি একাধিকবার বলেছিলেন, এ বিষয়ে সফটওয়্যার তৈরির কাজ চলছে। শেষ ধাপে হলেও এই পদ্ধতি চালু করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ইউপি নির্বাচনে প্রার্থীরা সেই সুযোগ আর পাচ্ছেন না।