কথা রেখেছে সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ। সিটি করপোরেশন ওই ঘোষণা অনুযায়ী কাজও করেছে। তারা ঈদুল আজহার দিন বেলা দুইটা থেকে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে পরদিন বুধবার দুইটার মধ্যেই তা শেষ করে। গত বুধবার বিকেলে নগরের অন্তত অর্ধশতাধিক এলাকায় গিয়ে দেখা গেছে, সিটি করপোরেশনের নির্ধারিত স্থান ছাড়াও নগরবাসী যেসব স্থানে কোরবানি দিয়েছেন, সেসব স্থান থেকে পশুর বর্জ্য অপসারণ করেছে। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ঈদের দিন ও পরদিন প্রায় ১ হাজার মেট্রিক টন বর্জ্য পরিচ্ছন্নতাকর্মীরা অপসারণ করেছেন।