কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবুল খায়ের মুসলেহ্উদ্দিন ফাউন্ডেশন মরহুমের গ্রামের বাড়ি ফেনুয়ায় তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।১৯৩৪ সালের ২০ এপ্রিল কুমিল্লার লাকসাম থানার লৎসর গ্রামে জন্মগ্রহণ করেন আবুল খায়ের মুসলেহ্উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম এ পাস করা এই গুণী ব্যক্তি অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত আইজি এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।আবুল খায়ের মুসলেহ্উদ্দিনের গ্রন্থের সংখ্যা প্রায় ১০০। তিনি তাঁর সাহিত্যকর্মের জন্য আসাফউদ্দৌলা রেজা স্মৃতি সাহিত্য পুরস্কার, আবুল হাসান স্মৃতি সাহিত্য পুরস্কার, শেরেবাংলা স্মৃতি সাহিত্য পুরস্কার, কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।