কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঘিরে সিলেটে আড্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ঘিরে সাহিত্য-সংস্কৃতিকর্মীরা এক আড্ডায় জড়ো হয়েছিলেন। গতকাল রোববার রাত ১০টায় নগরের জিন্দাবাজার এলাকার সৃজনশীল বইয়ের দোকান ‘বইপত্র’-এর উদ্যোগে আয়োজিত আড্ডা শেষ হয়েছে।আড্ডায় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর, অনুবাদক সুরেশরঞ্জন বসাক, অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য মইনুদ্দিন আহমদ জালালসহ প্রায় শতাধিক সাহিত্য-সংস্কৃতি অনুরাগী।