কথিত জিনের বাদশার দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নিজেকে জিনের বাদশা পরিচয় দেওয়া জাকির হোসেন নামের এক ব্যক্তিকে (৪২) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম এ আদেশ দেন। জাকির হোসেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গোডাউন পাড়াগ্রামের বাসিন্দা। এ ব্যাপারে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, গঙ্গাচড়া বাজার এলাকা থেকে গতকাল দুপুরে জিনের বাদশা পরিচয় দানকারী এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাঁকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রংপুর কারাগারে পাঠান।