কথিত পীর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল হাকিম ওরফে ভান্ডারি (৪৮) নামে এক কথিত পীরকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম নগরের মাদারবাড়ির কাটা বটগাছ এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে হাকিম পালিয়ে যান বলে জানা গেছে।

হাকিম মাদারবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা। তিনি পীর সেজে ঝাড়ফুঁক করতেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের আরও অভিযোগ পাওয়া গেছে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, হাকিম এর আগে তাঁর স্বজনদের অনেকের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। এলাকায় এ ধরনের ঘটনা আগেও করেছেন বলে আমরা জেনেছি। আট বছরের শিশুটিকে ধর্ষণের কথা তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন।’