কথিত পীরসহ দুজনের 'মূল খুনি' গ্রেপ্তার
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর পালিত কন্যা রূপালী বেগম হত্যাকাণ্ডের ঘটনায় মো. শফিকুল ইসলাম ওরফে বাবু (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। তিনিই ‘মূল খুনি’ বলে র্যা ব জানিয়েছে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর র্যা ব-১৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাট বাজার থেকে গতকাল ভোরে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বোচাগঞ্জের দৌলা শাহপাড়ায়। ফরহাদ ও রূপালীর ‘মূল হত্যাকারী’ শফিকুল ইসলাম।
র্যা ব-১৩-এর অধিনায়ক এ টি এম আতিকুল্যাহ বলেন, জোড়া খুনের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করছে র্যা ব। এ ঘটনায় ইতিমধ্যে ‘মূল পরিকল্পনাকারী’ পীর ইসাহাক আলী ও খাদেম সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর ভিত্তিতে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
বোচাগঞ্জে ১৩ মার্চ সন্ধ্যায় নিজ আস্তানায় খুন হন ফরহাদ হোসেন চৌধুরী (৬৫) ও তাঁর পালিত কন্যা রূপালী বেগম (১৯)।