কথিত পীরের আস্তানা ভাঙচুর গ্রামবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে গতকাল শনিবার দুপুরে কথিত পীর আবদুল হালিমের আস্তানায় ভাঙচুর চালিয়েছে গ্রামবাসী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাফর মৃধা জানান, গত ডিসেম্বরে হালিম এক নারীভক্তকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হন। ওই ঘটনায় হালিমকে ঝাড়ুপেটা করে আস্তানা থেকে বের করে দেন তাঁরা। পরে সেখান থেকে ২০০ গজ দূরে নিজের বসতঘরে হালিম কিছু মাটি ফেলে মালেকের মাজার প্রতিষ্ঠা করেন। সেখানেও তিনি চিকিৎসার নামে প্রতারণা ও অপকর্ম চালিয়ে যান। গত মঙ্গলবার গ্রামবাসী ওই আস্তানায় গিয়ে এ ধরনের কাজ থেকে হালিমকে বিরত থাকতে বলেন। এতে হালিম ক্ষিপ্ত হয়ে তাঁদের লাঞ্ছিত করেন। গতকাল দুপুরে মাহিলাড়া ইউপির চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ঘটনাস্থলে গেলে হালিম পালিয়ে যান। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাঁর আস্তানায় হামলা চালান।
আবদুল হালিম নিজেকে মালেকের দায়িত্বপ্রাপ্ত খাদেম ও পীর দাবি করে বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সন্ত্রাসীরা ভাঙচুর চালিয়েছে।’