বরগুনার পল্লিতে ‘জিন দিয়ে অস্ত্রোপচারের’ ঘটনায় জড়িত কথিত সেই পীর মো. ইব্রাহিম গা-ঢাকা দিয়েছেন। পুলিশ তাঁর বাড়িতে দুবার অভিযান চালিয়েছে। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে সদর থানায় গতকাল রোববার মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের মো. ইব্রাহিম নিজেকে বাগেরহাটের খাজা খানজাহান আলীর মাজারের একজন খাদেম দাবি করে এলাকায় চিকিৎ সা দেওয়া শুরু করেন। জিন দিয়ে অস্ত্রোপচার করে পেটের ব্যথা, প্রসূতি মেয়েদের নানা সমস্যা এবং নাকের পলিপাস রোগ সারানো সম্ভব বলে তিনি দাবি করেন। এভাবে ছয় মাস ধরে এলাকায় তিনি অপচিকিৎ সা চালাচ্ছিলেন।লোকমুখে জিন দিয়ে চিকিৎ সার কথা শুনে বরগুনাসহ বিভিন্ন এলাকা থেকে অশিক্ষিত ও দরিদ্র রোগীরা চিকিৎ সা নিতে ইব্রাহিমের বাড়িতে ভিড় করতে থাকে। এই সুযোগে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তিনি। চিকিৎ সার পর মানতের নাম করে তিনি তাদের কাছ থেকে ছাগল, হাঁস-মুরগি, চাল, ডালসহ বিভিন্ন সামগ্রী নিতেন। জিন দিয়ে কথিত এই অস্ত্রোপচারে দুজন নারী রোগী অসুস্থ হয়ে পড়েন। এই অপচিকিৎ সার বিষয়ে ৯ জুলাই প্রথম আলোয় ‘জিন দিয়ে অস্ত্রোপচার!’ শিরোনামে প্রতিবেদন ছাপানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম আলোয় প্রতিবেদন ছাপানোর পর বরগুনার নানা শ্রেণী ও পেশার মানুষ বিষয়টি জানতে পারেন। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ভুক্তভোগী কয়েকজন নারী রোগীর সঙ্গে কথা বলে শনিবার রাত ও গতকাল রোববার সকালে ইব্রাহিমের চরকগাছিয়া গ্রামের বাড়িতে দুবার অভিযান চালায়, তবে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় বরগুনা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাদী হয়ে গতকাল চিকিৎ সার নামে প্রতারণার অভিযোগে ইব্রাহিমকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।গতকাল দুপুরে ইব্রাহিমের গ্রামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন জানান, শনিবার পত্রিকায় খবর প্রকাশের পর ইব্রাহিম গা-ঢাকা দেন।বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম জানান, ভুক্তভোগী কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে ইব্রাহিমের বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ইব্রাহিমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।