কথিত সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকা থেকে গত সোমবার রাতে কথিত সাংবাদিক জাহাঙ্গীর আলম ওরফে জনিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রমনা থানায় হওয়া তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি আইনের মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীর আলমকে সোমবার রাত নয়টার দিকে নগরের মগবাজার রেলক্রসিং এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি। ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে রমনা থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে তিনটি ও গুলশান থানায় একটি চাঁদাবাজির মামলা আছে।
নিজস্ব প্রতিবেদক