কথিত স্ত্রীসহ আড়াইহাজার থানার এএসআই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বাড়ি থেকে গত শনিবার রাতে কথিত স্ত্রীসহ আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সাচ্চুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই সাচ্চুকে দুই মাস আগে বন্দর থানা থেকে আড়াইহাজার থানায় বদলি করা হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে বন্দর উপজেলার কলাবাগান এলাকার একটি বাড়ির কক্ষে কথিত স্ত্রীসহ এএসআই সাচ্চুকে বাইরে থেকে তালাবদ্ধ করেন তাঁর স্ত্রী পলি আক্তার। পরে খবর পেয়ে সাচ্চু এবং ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এএসআই দাবি করেছেন, তিনি ওই নারীকে বিয়ে করেছেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি আকতার হোসেন গতকাল বুধবার জানান, এএসআই সাচ্চুর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।