কদমতলীতে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী এলাকায় গতকাল শুক্রবার বাবুল ভূঁইয়া (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। খুনের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মো. শহীদ নামের একজনকে আটক করেছে।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, নিহত বাবুল স্ত্রী-সন্তান নিয়ে মিরাজনগর সি ব্লক এলাকার এক বাসায় থাকতেন। তিনি রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। গতকাল সকালে তিনি মুজাহিদনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। বিকেল পাঁচটার দিকে লোকজন ওই এলাকার ৬ নম্বর সড়কে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এসআই জানান, নিহতের মাথায় একটি গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে।