কদমতলীতে একজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব দোলাইরপাড়ে গতকাল সোমবার দুপুরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আবদুল গফুর (২২) নামের এক যুবক খুন হয়েছেন। অন্যদিকে ধানমন্ডিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবদুস সালাম (৩০) নামের এক ব্যক্তি মারা গেছেন।পুলিশ বলেছে, পূর্বশত্রুতার জের ধরে গফুর খুন হতে পারেন। নিহত ব্যক্তির বড় ভাই আবদুর রহমান জানান, গফুর ছাপার কালি তৈরির কারখানায় কাজ করতেন।