কদমতলীতে বাসের ধাক্কায় শিশু নিহত, মা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক শিশু নিহত ও শিশুটির মা আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম মিতু (১২)। মায়ের নাম শিরিন বেগম ও বাবার নাম মিজানুর রহমান মিলন। রায়েরবাগের খানকা শরিফ সড়কে তাঁদের বাসা।

মিতুর ছোট বোন মিথিলা জানায়, বাবা-মাসহ তারা তিন বোন নারায়ণগঞ্জে নানাবাড়ি থেকে বাসায় ফিরছিল। রাত সাড়ে আটটায় কদমতলীর রায়েরবাগের হাশেম রোড এলাকায় তারা রাস্তা পার হচ্ছিল। তাদের বোন মিতু তার মায়ের সঙ্গে পার হচ্ছিল। ওই সময় নারায়ণগঞ্জগামী হিমাচল পরিবহনের একটি বাস ওই দুজনকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।