কদমতলীতে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার বালুর মাঠ এলাকায় একটি রি-রোলিং স্টিল কারখানায় বিস্ফোরণে দগ্ধ কারখানার ব্যবস্থাপক মদন ইয়াদো (৪২) মারা গেছেন। গত শুক্রবার রাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বালুর মাঠ এলাকার ১০ নম্বর সড়কের ৬ নম্বরে অবস্থিত হাসান স্টিল মিলে ইস্পাত গলানোর যন্ত্রে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে মারা যান শ্রমিক বিল্লাল হোসেন (২৫)। কারখানার প্রকৌশলী মদন ইয়াদোসহ নয়জন দগ্ধ হন। মদনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। পরে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের প্রকৌশলী আতাউর রহমান (৪৮) ধানমন্ডির বেসরকারি সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান। প্রকৌশলী আতাউর ঘটনার সময় স্টিল কারখানার মিটার পরীক্ষা করতে ঢুকেছিলেন।