কদমতলীতে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার বালুর মাঠ এলাকায় একটি রি-রোলিং স্টিল মিলে বিস্ফোরণে আহত ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) প্রকৌশলী আতাউর রহমান (৪০) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে।