কদমতলীতে যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানা এলাকায় আমিরুল ইসলাম (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ ওয়াসা বটতলা নামক এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, আমিরুলের মাথায় গুরুতর জখম ছিল। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে।