কদমী লিচুর ৫২টি গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত মঙ্গলবার রাতে অর্ধশতাধিক কদমী লিচুর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। কদমী লিচুর বাগানমালিক মো. ফজল আলী ভূঁইয়া জানান, মঙ্গলবার গভীর রাতে বালুয়া দিঘির পাড় এলাকার মাদ্রাসার পেছনের তাঁর বাগানে ঢুকে দুর্বৃত্তরা ৫২টি কদমী লিচুর গাছ কেটে ফেলে। চার বছর বয়সী গাছগুলোতে এ বছর কিছু লিচু ধরেছিল। আগামী মৌসুমে অনেক লিচু ধরত। প্রতিটি লিচুগাছ দা দিয়ে গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।