কদর কম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছর আমন ধান কাটার সময় মজুরদের ব্যাপক চাহিদা থাকলেও এবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চিত্র ভিন্ন। ধান কাটার ভরা মৌসুমেও মজুরদের নেই তেমন কদর। এ কারণে দিনহাজিরার দামও এবার অনেক কম। গতকাল সকালে উপজেলার ধানগড়া বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী প্রায় ৫০০ দিনমজুর অপেক্ষা করে বসে আছেন কিন্তু সেই তুলনায় কামলা নিতে আসা গৃহস্থের সংখ্যা কম। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি