কধুরখীল মিলন মন্দিরে নানা আয়োজন
বোয়ালখালীর কধুরখীল মিলন মন্দিরের কৃষ্ণধামে কৃষ্ণবিগ্রহ স্থাপন অনুষ্ঠান ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পালিত কর্মসূচির মধ্যে ছিল শোভাযাত্রা, ধর্মালোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা, গীতাযজ্ঞ ও অন্নপ্রসাদ বিতরণ। অনুষ্ঠান উদ্বোধন করেন অদুল চৌধুরী ও অনিতা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক চন্দন তালুকদার। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ভারতের কৈলাস বেনারস আশ্রমের অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ শাস্ত্রী। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
সুকোমল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খোকন দত্ত, হুমায়ুন কবির পাটোয়ারী, জিয়াউল ইসলাম, প্রদীপ দাশ, নির্মল দাশ প্রমুখ। গীতাযজ্ঞে পৌরহিত্য করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ। বিজ্ঞপ্তি।