কনকনে শীতেও জমজমাট গণিত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় গণিত উৎসবের উদ্বোধন। ছবিটি আজ শুক্রবার খুলনার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
খুলনায় গণিত উৎসবের উদ্বোধন। ছবিটি আজ শুক্রবার খুলনার পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

কনকনে শীত আর হিমেল বাতাসেও খুলনায় আঞ্চলিক গণিত উৎসব জমজমাট। বর্ণাঢ্য আয়োজনে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে চলছে এই উৎসব।

আজ শুক্রবার সকাল নয়টার দিকে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন স্কুল ও কলেজের এক হাজার ২০০ জনেরও বেশি পরীক্ষার্থী উৎসবে যোগ দিয়েছে। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চার বিভাগে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

উদ্বোধনী পর্বে খুলনা বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় পতাকাও উত্তোলন করা হয়।

পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মো. সাদ্দাম হোসেন
পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মো. সাদ্দাম হোসেন

সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষায় বসে। চলে বেলা ১১টা পর্যন্ত। দিনব্যাপী এই উৎসবে মূল পর্ব ছাড়াও থাকছে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন, বইমেলা, স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।